শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৩:২৯ পিএম, ২০২১-০৫-১৯
সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলাকে, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন বান্দরবান জেলায় কর্মরত সাংবাদিকরা।
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়েছে।
১৯ মে (বুধবার) সকালে বান্দরবান প্রেসক্লাব প্রাঙ্গণে বান্দরবানে কর্মরত সাংবাদিক ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক মিনার, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধজোতি চাকমা, দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি মংসানু মারমা,সহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,যেভাবে সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা করা হয়েছে তা মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকতার জন্য হুমকি। এসময় বক্তারা রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জোর দাবি জানান। মানববন্ধনে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামসহ সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন নিপীড়ন এর তীব্র প্রতিবাদ জানায়
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited